পূজো প্যান্ডেলের নিরাপত্তার দিকগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা পরিদর্শনে প্রসাশনিক আধিকারিকরা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ অক্টোবর || শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে মায়ের আরাধনায় ব্রত হয়েছেন শান্তিরবাজার মহকুমার বিভিন্ন ক্লাবের সদস্যরা। অন্যান্য বছরের ন্যায় এইবছরও পূজার ক্ষেত্রে নিরাপত্তার দিক দেখে প্রসাশনিক স্তরের কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাগুলি সঠিকভাবে পূজো কমিটিরা মানছেন কিনা তা দেখার জন্য শান্তিরবাজার মহকুমাশাসকের উদ্দ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রসাশনিক স্তরের বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মধ্যে রয়েছে মহকুমা প্রসাশন, বিদ্যুৎ দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর, পূর্ত দপ্তর ও আরক্ষা দপ্তর। এইসকল দপ্তরের নির্দেশিকাগুলি সঠিকভাবে পূজো কমিটিরা মেনে চলছেন কিনা তা দেখার জন্য শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে পূজো প্যান্ডেলগুলি পরিদর্শন করলেন প্রসাশনিকস্তরের আধিকারিকরা। যে সকল পূজো কমিটি প্রসাশনিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে পূজো প্যান্ডেল নির্মান করেছেন তাদেরকে পূজো করার অনুমতি দিচ্ছেন মহকুমা প্রসাশন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*