আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর || আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস এবং শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাস্তার সামর্থ্যহীন পথচারী এবং অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর শিশু উদ্যানে ‘নেতাজী সুভাষ’ ফেসবুক পেজ, ‘নেতাজী সুভাষ সামাজিক সংস্থা’ এবং ‘তিতলী – দ্যা রে অফ হোপ’ সামাজিক সংস্থার পক্ষ থেকে সামর্থ্যহীন পথচারী এবং অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।
এদিন নেতাজী সুভাষ সামাজিক সংস্থার সভাপতি মান্না কুরী জানান, আগামী ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। ১৯৪৩ সালে ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বে অখন্ড ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার ছিল আজাদ হিন্দ সরকার। এই সরকারের নিজস্ব ব্যাঙ্ক থেকে শুরু করে নিজস্ব টাকা, নিজস্ব সেনাবাহিনী, এমনকি নিজস্ব মন্ত্রিসভা পর্যন্ত ছিল। এই সরকারের প্রধান সেনাপতি অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।
মোট ১১টি শক্তিশালী দেশ এই সরকারকে মান্যতা দিয়েছিল।
শ্রী কুরি, এই কর্মসূচীতে সহযোগিতা করার জন্য এবং ভিডিও ক্রিয়েটর আকাশ দে’কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন।পাশাপাশি তিনি নেতাজী সুভাষ পেজের সমস্ত ফলোয়ার্সদের এভাবে নেতাজী সুভাষ পেজের পাশে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
