বড়জলা বীনাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর || পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে জিরানীয়াস্থিত বড়জলা বীনাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত আইনি শিবিরে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে আলোচনা করেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক। তারপর আলোচনা করেন আইনজীবী ভবতোষ দেবনাথ ও শেষে আলোচনা রাখেন আইনজীবী নিপীকা দেববর্মা। বিবাহ এবং লিগ্যাল সার্ভিস আইন ইত্যাদি নিয়ে আলোচনা করেন দু’জনে। আলোচনা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে চলে প্রশ্ন উত্তর পর্ব। তারপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের আধা আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*