আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত এক্সপ্রেস ট্রেন পরিষেবা এবং আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটরের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত যাত্রী রেল পরিষেবার সূচনা হয়। বৃহস্পতিবার আগরতলা থেকে ক্যামখা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনের পরিষেবার সূচনা হয়েছে। এই এক্সপ্রেস ট্রেনটি আগরতলা ও মুম্বাইয়ে মধ্যে চলাচল করবে। এছাড়াও রাজ্যে অতিরিক্ত ডেমু ট্রেন পরিষেবা এবং আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটরের উদ্বোধন করা হয়। এদিন আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মীনরাণী সরকার উপস্থিত ছিলেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটির পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করার জন্য ত্রিপুরাবাসী বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এই পুজোর প্রাক্কালে সেই দাবিকে মাধ্যমে রেখে রেল মন্ত্রক কামাখ্যা লোকমান্য তিলক এক্সপ্রেসের পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করেছে। সেইসাথে রেল মন্ত্রকের অনুমোদন অনুসারে আরও একটি ডেমু ট্রেন পরিষেবা আগরতলা ও গারুমের মধ্যে আজ থেকে চালু হয়েছে। গৌহাটি এবং আগরতলার মধ্যে লোকমানঢ় তিলক-কামাখ্যা আগরতলা থেকে মুম্বাই যেতে এই এক্সপ্রেস ট্রেনটির সময় লাগবে প্রায় ৫৫ ঘন্টা। তিনি বলেন, আগরতলা থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৬টায় ট্রেনটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। ট্রেনটি মুম্বাই পৌঁছাবে শনিবার বিকেলে। মুম্বাই থেকে ট্রেনটি আবার রওনা হবে রবিবার সকাল সাড়ে ৭টায়। আগরতলা পৌঁছবে মঙ্গলবার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*