উন্নতমানের কৃষিজ চারা উৎপাদনের কেন্দ্রের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ অক্টোবর || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। যার ফলে সকল প্রকারের আবহাওয়ার মধ্যে কৃষকরা যেন কৃষি জফল উৎপাদন করতে পারে তারই জন্য শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনুতে উন্নতমানের কৃষিজ চারা উৎপাদনের কেন্দ্রের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। ইজরাইল ও ইন্ডিয়ার টেকনোলজি মিলিয়ে এই সেন্টারটি নির্মান করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, এই সেন্টারে বিভিন্ন প্রকারের ১৫ লক্ষ চারা উৎপাদন করা যাবে। এইচারা গুলি সরাকরি নায্যমূল্যে কৃষকরা ক্রয় করতে পারবে। বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে খাদ্য শষ্যে সাবলম্বী হবার জন্য এই সেন্টারটি নির্মান করা হয়েছে। ৩ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যায় করে এই সেন্টারটি নির্মান করা হয়েছে। এই সেন্টারে মাটি ছারাই বীজের মাধ্যমে চারাগাছ উৎপাদন করা হয়। মাটি থাকলে পোঁকা আসবে। তাই মাটি ছারা বীজ উৎপাদনে পোঁকা আসবেনা ও একটি চারা গাছও নষ্ট হবেনা। এইধরনের আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকদের এগিয়ে নিয়ে যাবার প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্ভোধক রতন লাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে চারা উৎপাদনের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*