আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || গোপন খবর ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী, নগদ টাকা ও তিনটি মোবাইল সহ ৩ জনকে আটক করে পুলিশ। জানা যায়, বুধবার আগরতলা কুমারীটিলাতে শ্যামলী বাজার রিং কুয়া এলাকা থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী, নগদ টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ২ জন পুরুষ ও একজন মহিলা আটক করে পুলিশ। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানায়, আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা। এ বিষয়ে বিস্তারিত বলেন
