বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ ফেব্রুয়ারী || শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিধায়ক প্রমোদ রিয়াং। উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে কিনা তাও প্রতিনিয়ত পরিদর্শন করছেন বিধায়ক প্রমোদ রিয়াং। বিধায়কের উদ্দ্যোগে কাঠালিয়াছড়া এডিসি ভিলেজে চাকমা পারায় এলাকার লোকজনের যাতায়তের সুবিধার্থে ৬৪ লক্ষ টাকা ব্যায় করে একটি ব্রীজ নির্মান করা হচ্ছে। বিগত বাম আমলে এই এলাকার লোকজনেরা ভগ্না অবস্থায় থাকা একটি ঝুলন্ত ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ন ভাবে যাতায়াত করতেন। বর্তমান সময়ে বিধায়ক প্রমোদ রিয়াংএর উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে এলাকার লোকজনেরা যাতায়তের সুবিধার্থে একটি ব্রীজ নির্মান করা হচ্ছে। এতেকরে এলাকার লোকজনেরা খুবই আনন্দিত। সকলে উন্নয়নমূলক কাজের জন্য বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। এই এলাকায় বসবাসকারী লোকজনেরা বিগতদিনে পানীয় জলের সমস্যায় ভূগছিলো। বর্তমান রাজ্য সরকারের জল জীবন মিশনের মাধ্যমে এলাকার লোকজনদের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বিধায়কের উদ্দ্যোগে এলাকায় ৬৩ লক্ষ টাকা ব্যায় করে একটি জলের মেশিন বসানোর ঘর নির্মান করা হয়েছে। এই এলাকায় উন্নতমানের জলের মেশিনটি চালু হলে এলাকার লোকজনেরা খুবই উপকৃত হবে। অন্যদিকে এলাকার লোকজনদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করার জন্য পুকুর খননের কাজ পরিদর্শন করলেন বিধায়ক। এই এলাকায় ধর্ম সাধন নোয়াতিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ২৯ হাজার টাকা অর্থ ব্যায় করে সরকারি প্রকল্পের মাধ্যমে একটি পুকুর খনন করে দেওয়া হচ্ছে। বুধবার সকালবেলা চাকমা পাড়ায় গ্রাম চলো অভিযানে গিয়ে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করেন বিধায়ক। আজকের দিনে বিধায়ককে কাছেপেয়ে এলাকার লোকজনেরা খোবই আনন্দিত।
