দু’দিনের সফরে মালদা গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল বিজেপি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ত্রিপুরা রাজ্য ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার নির্বাচনের প্রচারে মালদায় গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
জানা যায়, দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে গিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সকালে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবার পর দুপুরে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দেন মুখ্যমন্ত্রী। এদিন পশ্চিমবঙ্গের শিলিগুড়িস্থিত বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মালদার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান, মালদায় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা ও সাংগঠনিক বৈঠক করবেন তিনি।
এদিন পুরাতন মালদার সাহাপুর এলাকায় উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী এবং বুথ সভাপতিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*