মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ মার্চ || রাজ্য সরকার লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।  এরমধ্যে রাজ্যের মৎস্যমন্ত্রী মৎস্য চাষীদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে মৎস্য সহায়ক যোজনা।  বৃহস্পতিবার মুহুরীপুর ফিসারী ফার্মে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিন ত্রিপুরা জেলার মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ঋষ্যমুখ আর ডি ব্লকের চেয়ারপার্সন বকুল রাণী দেবনাথ, রূপাইছরি আর ডি ব্লকের বি এ সি চেয়ারম্যান রাখি ত্রিপুরা, সাতচাঁদ আর ডি ব্লকের চেয়ারম্যান অনিল চন্দ্র মজুমদার, বগাফা আর ডি ব্লকের চেয়ারম্যান শ্রীদাম দাস, ভারতচন্দ্র নগর ব্লকের চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক জানান, বিগতদিনে লোকজনেরা মাছের জন্য বহিঃরাজ্যের দিকে চেয়ে থাকতে হতো। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠনের পর রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষীদের আর্থিক দিক দিয়ে সাবলম্বন করে যাচ্ছে।  এতে করে রাজ্যে মাছের যোগান বেরেছে। এখন রাজ্যের সকল লোকজনেরা মাছের জন্য বহিঃরাজ্যের দিকে চেয়ে থাকতে হয় না। বর্তমান সময়ে মৎস্য চাষীদের সুবিধার্থে মৎস্য সহায়ক যোজনার মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে ৫০ জন মৎস্যচাষীকে নির্ধারন করে ৬ হাজার টাকা প্রদান করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*