বাইখোড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, উলটে গেল মাছ বোঝাই পিকআপ

আপডেট প্রতিনিধি, বাইখোড়া, ১৮ জুন || দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার অন্তর্গত কলসি মুখ এলাকায় বুধবার ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: TR-01-AR-1665) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঘটনাস্থলেই গাড়িটি পাশ ফিরে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা মাছের খাঁচাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় চালককে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
প্রসঙ্গত, এই রাস্তায় অতিরিক্ত গতিতে যান চলাচল এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*