ত্রিপুরা চা শিল্পের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || ৩০শে জুলাই, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতে রাজ্যের চা শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে শিল্পের আরও বিকাশের জন্য প্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনেন মুখ্যমন্ত্রী।
ডাঃ সাহা জানান, চা শিল্পের পরিকাঠামো উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও ক্ষুদ্র চাষিদের আর্থিক সুরক্ষায় সরকার প্রতিনিয়ত কাজ করছে। প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*