বর্ডার গোলচক্কর সংঘর্ষ ঘটনায় পুলিশের জালে আটক চার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তবে তদন্ত চলায় আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে দু’জনের মধ্যে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেফ বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়।
অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ জানান, “ঘটনাটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক। সাধারণ বিবাদের জেরেই এই উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটে।”
তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
আজ পশ্চিম থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*