আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ উদয়পুরে আয়োজিত হলো জেলা-স্তরের “Sardar@150 Unity March”। জেলা স্পোর্টস অফিস থেকে শুরু হয়ে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এই ইউনিটি মার্চে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়।
মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিন্কু লাথের ও জেলা পুলিশ সুপার কিরণ কুমার। এছাড়াও জেলা ও মহাকুমা স্তরের বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন।
দেশের ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই “Unity March” বিশেষ তাৎপর্য বহন করে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান ঘিরে উদয়পুর জুড়ে ছড়িয়েছে দেশাত্মবোধের আবেগ ও উদ্দীপনা।
