গ্রাম স্বরাজ ভবনে ‘পিপলস প্ল্যান ক্যাম্পেন’-এর রাজ্যস্তরের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || রাজ্য পঞ্চায়েত সম্পদ কেন্দ্রের গ্রাম স্বরাজ ভবনে সোমবার অনুষ্ঠিত হলো ‘রোলআউট অব পিপলস প্ল্যান ক্যাম্পেন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী বর্মণ বলেন, মানুষের অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই পিপলস প্ল্যান ক্যাম্পেন-এর মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই উদ্যোগ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এবং সাধারণ মানুষের চাহিদা ও মতামত সরাসরি উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হবে।
কর্মসূচিতে পঞ্চায়েত দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, রাজ্যজুড়ে পিপলস প্ল্যান ক্যাম্পেন বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ স্বশাসনকে আরও শক্তিশালী করা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*