জল সংকট নিরসনে বড় পদক্ষেপ, আগরতলায় আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || প্রতি ঘরে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল। মঙ্গলবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩২নং ওয়ার্ডে ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ জল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ৫.৫ এমএলডি ক্ষমতাসম্পন্ন একটি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ১০০০ কিলোলিটার ধারণক্ষমতার একটি ওভারহেড ট্যাঙ্ক, ৫টি ডিপ টিউবওয়েল এবং প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সুপেয় ও নিরবচ্ছিন্ন পানীয় জলের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*