আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || নন্দন নগর এলাকাবাসী ও নন্দন নগর বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তন ও মহোৎসবের অষ্টম বর্ষ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন এই ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসবের বিভিন্ন দিক তুলে ধরতে সম্মেলনে উৎসব কমিটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক অভিজিৎ ঠাকুরতা, যুগ্ম সভাপতি শশী মোহন রুদ্র পাল, নয়ন চক্রবর্তী, হরিপদ শীল, ক্ষুদিরাম সাহা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুধন রুদ্র পাল, অসিত চৌধুরী, অধীর রুদ্র পাল, জগদীশ দেবনাথ, সুশান্ত চৌধুরী।
সহ-সম্পাদক পদে উপস্থিত ছিলেন রতন রুদ্র পাল, দুলাল রুদ্র পাল, সঞ্জিত রুদ্র পাল, সুধীর দেববর্মা, রাজু দেববর্মা, বিষ্ণু নট্ট দাস, অভিজিৎ চৌধুরী, মিঠুন রুদ্র পাল, সুমন দেবনাথ, শুভজিৎ ঠাকুরতা, সুব্রত রুদ্র পাল, কৃষ্ণ মোহন সরকার, প্রভাত দাস, জীবন চন্দ্র পাল, দীপক পাল ও সুনীল সাহা। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ চৌধুরী, প্রসেনজিৎ শীল, বান্টি দেবনাথ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভগবদ্গীতা পাঠ ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে টানা চার দিন ধরে এই মহোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি, শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের বিশেষ পর্ব সম্পন্ন হবে।
উৎসব কমিটির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, দোকানদারসহ সর্বস্তরের মানুষকে এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি, রাজ্যের সকল ধর্মপ্রাণ ও উৎসবপ্রেমী মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
