স্বচ্ছতা সেনানী সম্মান – ২০২৬: সাফাই কর্মীদের সম্মাননায় অনন্য উদ্যোগ


আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল || সমাজের নীরব নায়ক সাফাই কর্মীদের সম্মান জানাতে আয়োজিত “স্বচ্ছতা সেনানী সম্মান – ২০২৬” অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের অন্তর্গত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী সাফাই কর্মীদের এদিন বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটারনিটি-র পক্ষ থেকে জানানো হয়, শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাফাই কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠাকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব, এনবিআরসি ক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান দিলিপ দেব, সংগঠনের সম্পাদক ডঃ সোমা চৌধুরি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব। বক্তারা সাফাই কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁদের অবদান একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে অপরিহার্য। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি, অংশগ্রহণকারী, সহযোগী এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সম্মানপ্রাপ্ত সকল সাফাই কর্মীদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*