আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ত্রিপুরার গর্ব, বিশিষ্ট ককবরক সাহিত্যিক, ভাষাবিদ ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে দেশের অন্যতম বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ গ্রহণ করেন।
ককবরক ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ, বিকাশ ও প্রসারে তাঁর আজীবন নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ককবরক ভাষার সমৃদ্ধি, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নরেশ চন্দ্র দেববর্মার এই অসামান্য অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র ত্রিপুরাবাসীর জন্য এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। তাঁর এই স্বীকৃতি আগামী প্রজন্মকে নিজেদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং বিকাশে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
