দপ্তরের কক্ষে অসুস্থ রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, জিবি হাসপাতালে ভর্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || আগরতলা
রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর সোমবার নিজ দপ্তরের কক্ষে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনায় দপ্তর ও পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, অসুস্থ হয়ে পড়ার পর সহকর্মী ও দপ্তরের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে আগরতলার গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ডিজিপির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিজিপি অনুরাগ ধ্যানকরের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*