মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ, তাই শুধু ভালো ফল করাই নয়, ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে—এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রবিবার আগরতলার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমি সংবর্ধনা প্রাপক সকল কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁদের এই সাফল্য আগামীদিনে অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*