ধলাই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী, দ্রুত প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || ধলাই জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি, বাস্তবায়নের অগ্রগতি এবং সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি প্রকল্পগুলির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষও যথাযথভাবে পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়নের কাজকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির বাস্তবায়ন নিশ্চিত করে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
পর্যালোচনা সভায় জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*