আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || যাত্রীদের জন্য আরও স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত হলো ক্যাব পরিষেবা! আগরতলাস্থিত এমবিবি বিমানবন্দরে চালু হয়েছে Uber Pickup Zone। এখন অনলাইন ক্যাব বুক করার পর নির্দিষ্ট পিকআপ জোন থেকেই সহজেই Uber-এ উঠতে পারবেন যাত্রীরা।
ফলে বিমানবন্দরের ভেতরে অনলাইন ক্যাব নিয়ে অন্যান্য অটোচালকদের সঙ্গে অপ্রয়োজনীয় সমস্যা বা বিভ্রান্তির মুখে পড়তে হবে না। নির্দিষ্ট পিকআপ জোনে মিলবে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াতের সুবিধা।
যাত্রী পরিষেবায় আরও এক ধাপ এগোল আগরতলা বিমানবন্দর।
