বিশ্বেশ্বর মজুমদার, জোলাইবাড়ি, ২৮ সেপ্টেম্বর || “আগে ভোট দান, তারপর জলপান”—এই বার্তাকে সামনে রেখে উৎসবের আমেজে ভোট দিলেন জোলাইবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত কলসীমুখ এডিসি ভিলেজের ১ ও ২ নম্বর আসনের ভোটাররা।
কালমা হাই স্কুল ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। শিশু কোলে নিয়ে মহিলাদের পাশাপাশি বয়স্ক ভোটাররাও উৎসাহের সঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। কেউ বাইকে, কেউ অটোতে করে পৌঁছন ভোটকেন্দ্রে।
ভোটকেন্দ্র ঘিরে ছিল পুলিশ প্রশাসনের আঁটোসাঁটো নিরাপত্তা। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজেই চলছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
