মহারাজগঞ্জ বাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, উদ্ধার বিপুল বিদেশি মদ ও বিয়ার, গ্রেপ্তার ৩

গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর || আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় পূর্ব আগরতলা থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথম অভিযানে ৬৯ নম্বর টিই আইনের অধীনে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ইন্সপেক্টর রাকেশ দেববর্মার নেতৃত্বে দ্বিতীয় অভিযানে আরও ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, পৃথক অভিযানে আরও ১৪৪ বোতল বিয়ার বাজেয়াপ্ত করা হয়।
অন্যদিকে, মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়েও স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার আহ্বানকে সামনে রেখে অবৈধ মদের কারবারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*