শারদ উৎসবের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজধানীতে উচ্চপর্যায়ের পুলিশি টহল, মহারাজগঞ্জ বাজার থেকে উত্তর গেট চষে বেড়ালেন আইজিপি ও ডিআইজি সহ পূর্ব থানার ওসি

গোপাল সিং, খোয়াই, ১৯ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার ভাব বজায় রাখতে এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে রাজধানী আগরতলায় এক ব্যাপক যৌথ ফুট পেট্রোলিং বা পদব্রজে টহল অভিযান পরিচালিত হয়েছে। আইজিপি এ আর রেড্ডি, আইপিএস এবং ডিআইজি জলসিং মীনা, আইপিএস-এর সুদৃঢ় নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উচ্চপর্যায়ের এই নিরাপত্তা টহল দলে আইজিপি ও ডিআইজি ছাড়াও উপস্থিত ছিলেন এসপি নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ডি. নাথ, পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, আগরতলার ডিএসপি ট্রাফিক, টিএসআর ও রাজ্য পুলিশের জওয়ানরা।
পুলিশের এই কনভয় ও পদাতিক টিমটি গত কাল সন্ধে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা চষে বেড়ায়। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলি হলো— গোলবাজার, রামঠাকুর সংঘ, চিত্তরঞ্জন রোড ও শান্তিপাড়া, ফ্লাওয়ার্স ক্লাব, মডার্ন ক্লাব ও শিবনগর, মোটর স্ট্যান্ড ও পোলস্টার ক্লাব, উত্তর গেট এলাকা।শহরের অলিগলি থেকে শুরু করে প্রতিটি পুজো মণ্ডপের আশপাশে পুলিশের এই ব্যাপক মুভমেন্টের মূল লক্ষ্য হলো— সাধারণ মানুষ যাতে উৎসবের দিনগুলিতে সম্পূর্ণ ভয়হীন ও স্বস্তিদায়ক পরিবেশে ঘোরাফেরা করতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, পূজার দিনগুলিতে নাগরিকদের সুরক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*