লেন্বুছড়া এস. বি. স্কুলে বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, উদ্বোধন RO জল পরিশোধন যন্ত্রের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || বাল্যবিবাহ প্রতিরোধ, নেশামুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য ও প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে লেন্বুছড়া এস. বি. স্কুলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল এবং নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি স্বাস্থ্য শিবির ও প্রশাসনিক পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি, ছাত্রছাত্রীদের মধ্যে স্যানিটেশন কিট বিতরণ করা হয় এবং লেন্বুছড়া এস. বি. স্কুলে একটি RO জল পরিশোধন যন্ত্রের শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
প্রশাসনিক পরিষেবা শিবিরে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), PRTC, আধার কার্ড এবং বিবাহের শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। এর ফলে সাধারণ মানুষ এক জায়গায় প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা পাওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা কামনা সরকার, মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্য-সদস্যারা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO), অবসরপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ, ওল্ড আগরতলা আর. ডি. ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO), জিরানিয়া মহকুমার ডেপুটি কালেক্টর, খয়েরপুর আই. এস. অফিসের ডেপুটি আই. এস. এবং জেলা সমাজকল্যাণ দপ্তরের পরিদর্শক (DISE) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ, নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবার প্রসার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাল্যবিবাহমুক্ত শৈশব, নেশামুক্ত সমাজ, সুস্থ জীবন এবং নিরাপদ পানীয় জল—এই চারটি লক্ষ্যকে সামনে রেখে একটি সচেতন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা উঠে আসে সমগ্র কর্মসূচিতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*