২ নয় ৩ হাজারের বেশী পরিবার পেল সুবিধা, প্রতিশ্রুতির উর্দ্ধে জনগণের ইচ্ছাপূরণে বদ্ধপরিকর বিধায়ক রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ১৯ অক্টোবর || দেওয়া কথা ও প্রতিশ্রুতি রক্ষায় ফের অনন্য নজির স্থাপন করলেন তিপ্রামথা পার্টির হেভিওয়েট নেতা তথা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। কথা ছিল আরও দুই হাজার পরিবারকে সুবিধা প্রদানের। কিন্তু সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো একত্রিশে। রামচন্দ্রঘাটে শারদ উৎসব উপলক্ষে শাড়ি, রিগনাই ও প্রসাধন সামগ্রী বিতরণ, সুবিধা পেল ৩,১০০ পরিবার।আসন্ন শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ পরিবারগুলির মধ্যে ব্যাপক পরিসরে বস্ত্র ও প্রসাধন সামগ্রী বিতরণ করা হচ্ছে। পূর্বে ১২০০ পরিবারের মাঝে বিতরণের পর, ধারাবাহিক এই কর্মসূচি সম্প্রসারিত করে এ পর্যন্ত মোট ৩,১০০ পরিবারের হাতে নতুন শাড়ি ও লিপস্টিক তুলে দেওয়া সম্পন্ন হয়েছে। শাড়ি ও লিপস্টিকের পাশাপাশি তিপ্রাসা নারীদের ঐতিহ্যবাহী ‘রিগনাই’ এবং ‘গামছা’ প্রদান করে সর্বস্তরের জনজাতি ও অ-জনজাতি পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন বিধায়ক।রামচন্দ্রঘাটজুড়ে স্থানীয় সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে এমন ব্যতিক্রমী ও নিবেদিত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। রামচন্দ্রঘাট বিধানসভার প্রান্তিক ভিলেজ ও গ্রামগুলিতে উৎসবের মৌসুমে সরাসরি জনপ্রতিনিধির হাতে উপহার ও নিত্যপ্রয়োজনীয় বস্ত্র পৌঁছে যাওয়ায় এলাকার নারী ও সাধারণ মানুষের মধ্যে চরম উৎসাহ ও স্বস্তি ফিরেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*