দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ মে ।। গঙ্গা আর ব্রক্ষ্মপুত্রের প্রবাহে রাজ্যের রাজনীতি হঠাৎ করেই সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা ভোট হলেও ত্রিপুরার যোগসূত্রতা অবশ্যই পশ্চিম বাংলার সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতির কড়চা। ত্রিপুরায় সাবেকী কংগ্রেস আরো ভাঙ্গনের পর্বের মুখে দাঁড়িয়ে আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের হিসেব। ১৯শে মে নিষ্ক্রমন সমীক্ষার ফল মিললেই সুদীপ রায় বর্মণ এন্ড কোং তৃণমূলে যোগদান আখেরে কি পরিস্থিতি নিয়ে এসে তারই প্রতীক্ষা চলছে গোটা রাজ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ভাঙ্গন ঠেকাতে ময়দানে নেমে পড়েছেন। অন্যদিকে আসামে বিজেপি’র আগমন নিশ্চিৎভাবেই বিপ্লব বাবুরা জমি চাষে অবতীর্ণ হবেন বলার অপেক্ষা রাখেনা। ১৯শে মে ভোটের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ত্রিপুরায় রাজনীতির সার্বিক প্রেক্ষাপট কি রুপ নিয়ে আসে জানান দেবে আগামী।
