কংগ্রেস ও তৃনমুল ছেড়ে সিপিআই(এম)-এ সামিল ৪৫ পরিবারের ১২৫ জন

khwগোপাল সিং, খোয়াই, ১৯ মে ।। পশ্চিমবাংলায় ত্রাহি ত্রাহি রবের মধ্যেই সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই সরগরম পশ্চিম বাংলার রাজ্য-রাজনীতি। ত্রিপুরা রাজ্যে সাদা পোষাক সবুজ করার দৌড়ে অনেকেই সামিল হয়েছেন। তার মধ্যে ব্যতিক্রমী চিত্র খোয়াইতে। বুধবার বিকেলে সিপিআই(এম) আহুত এক সভা থেকে তৃনমুল ছেড়ে লাল ঝান্ডার শিবিরে সামিল হলেন ৪৫ পরিবারের ১২৫ জন ভোটার। এদিনকার সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীর দেবসরকার, সিপিআই(এম) সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় বিদ্যুৎ ভট্টাচার্য্য ও নির্মল বিশ্বাস, সুভাষপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ খোয়াইয়ের অন্যান্য সিপিআই(এম) নেতৃত্বরা। ১২৫ জন নবাগতদের লাল গোলাপ দিয়ে বরন করে নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীর দেবসরকার।
এদিনকার সভায় ভাষন রাখতে গিয়ে নির্মল বিশ্বাস যেখানে মোদী সরকারের আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দেশবাসীকে বোকা বানানোর প্রয়াসের এবং গোটা বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন অন্যদিকে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সমীর দেবসরকার বললেন এখনও যেন ভারতবাসীর শিরায় শিরায় স্বাধীনতার, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘৃনার রক্ত এখনও বইছে। স্বাধীনতার ৭০ বছর পরও দেশের কি অবস্থা! স্বাধীনতা সংগ্রামে যাদের কোন ভূমিকাই ছিলনা, বরং দেশদ্রোহী ছিল তাদের নামে মন্দির হচ্ছে। বিশেষ করে নাথুরাম গডসের কথা উল্লেখ করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*