আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট ৷৷ অল ইন্ডিয়া ফেডারেশন অব ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অর্গানাইজেশনের আহ্বানে গোটা দেশের সাথে রাজ্যেও ‘কালো দিবস’ কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়। ত্রিপুরা কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের (টি সি টি এ) উদ্যোগে ‘কালো দিবস’-র অঙ্গ হিসেবে অধ্যাপক অধ্যাপিকাগণ প্রতিবাদ মিছিলে পথে হেঁটেছেন। রাজধানীর এদিন বিকেলে উইমেন্স কলেজ থেকে প্রতিবাদ মিছিল করে অধ্যাপক অধ্যাপিকাগণ কালো ব্যাচ ধারণ করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়।গোটা দেশের সাথে রাজ্যেও ‘কালো দিবস’ কর্মসূচী পালন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট ৷৷ অল ইন্ডিয়া ফেডারেশন অব ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অর্গানাইজেশনের আহ্বানে গোটা দেশের সাথে রাজ্যেও ‘কালো দিবস’ কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়। ত্রিপুরা কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের (টি সি টি এ) উদ্যোগে ‘কালো দিবস’-র অঙ্গ হিসেবে অধ্যাপক অধ্যাপিকাগণ প্রতিবাদ মিছিলে পথে হেঁটেছেন। রাজধানীর এদিন বিকেলে উইমেন্স কলেজ থেকে প্রতিবাদ মিছিল করে অধ্যাপক অধ্যাপিকাগণ কালো ব্যাচ ধারণ করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়।