হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে হিংসার আগুন, গভীরভাবে ব্যথিত প্রধানমন্ত্রী

hrজাতীয় ডেস্ক ৷৷ স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহ ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তাঁর ভক্তরা যেভাবে হিংসা ছড়াচ্ছেন, তাতে গভীরভাবে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই হিংসার নিন্দা করেছেন। শুক্রবার আদালত রায় ঘোষণার পর থেকেই হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে যে অশান্তি ছড়িয়েছে, সে বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ট্যুইট করে বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সবরকম সাহায্য করার জন্য আধিকারিকদের ঘড়ি ধরে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হিংসায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ২৫০ জন জখম। হরিয়ানা ছাড়াও দিল্লি, পঞ্জাব ও রাজস্থানে হিংসা ছড়িয়েছে। কেন্দ্রের নির্দেশে পাঁচকুলায় গিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। কেন্দ্রীয় সরকার হিংসা রোখার উদ্যোগ নিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*