গিল্ড আয়োজিত ত্রয়োদশ আগরতলা পুস্তক মেলার সূচনা উমাকান্ত প্রাঙ্গনে

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ ত্রিপুরা পাবলিশার্স গিল্ড আয়োজিত ত্রয়োদশ আগরতলা পুস্তক মেলা ২০১৭-র উদ্বোধন হল। ১৪ই নভেম্বর পর্যন্ত বেলা ২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রস্তক মেলা চলবে। মেলায় ৫০টি স্টল রয়েছে। এর মধ্যে ২০টি স্টল কলকাতা ও দিল্লী থেকে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে পুস্তক মেলার উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। পুস্তক মেলার উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, মানব সভ্যতার বিকাশে বইমেলা এবং পুস্তক মেলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রস্তক মেলা ছোট পরিসরে না বড় পরিসরে হচ্ছে তা বড় কথা নয়। উদ্যোগটাই বড় কথা। আগরতলা পুস্তক মেলা ধারাবাহিক ভাবে আয়োজন করে ত্রিপুরা পাবলিশার্স গিল্ড একটা গুরু দায়িত্ব পালন করেছেন। মূখ্যমন্ত্রী বলেন, বই হল সভ্যতার ধারক ও বাহক। তাই আরো ভালো বই লেখা হোক। সেই বই নিয়ে যেতে হবে মানুষের মধ্যে।
পুস্তক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বই হল জ্ঞান আহরণের হাতিয়ার। ই-বই এর প্রসারের মধ্যেই বই এখনও মানুষকে আকর্ষণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি দেবানন্দ দাম।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*