ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

bacchaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর ৷৷ রাজধানীর একটি ড্রেন থেকে জীবিত এক নবজাতক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাজধানীর রাধানগরের রাধামাধব উন্নয়ন সংঘ এলাকার একটি ড্রেন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেনের মধ্যে এই নবজাতকের কান্না শুনতে পেয়ে পথচারীরা শিশুটিকে ড্রেন থেকে উদ্ধার করে। খবর পেয়ে মহিলা পুলিশ এবং চাইল্ড লাইনের সদস্যরা ঘটনাস্থল থেকে ছেলে শিশুটিকে নিয়ে নিয়ে যায়। শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষার জন্য আই জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাইল্ড লাইন হোমে নিয়ে যাওয়া হবে বলে জানাযায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*