ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েলের (VVPAT) প্রশিক্ষণ শিবির শুরু

VVPAT VVPAT.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর ৷৷ রাজ্যের ভোটারদের ভোট দেবার পর ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা নিশ্চিত করতে ইলেকট্রনিক ভোটার মেশিনের (ই ভি এম) পাশাপাশি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল (VVPAT) ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রীম কোর্টের নির্দেশ অনুসারে দেশের প্রতিটি নির্বাচনে এই VVPAT ব্যবহার করা হবে। রাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচনে VVPAT ব্যবহার করা হবে। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল (VVPAT) ব্যবহারের উপর প্রশিক্ষণ দিতে রাজধানীর উমাকান্ত একাডেমীতে সোমবার থেকে ৩ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়। প্রশিক্ষণের প্রথম দিনে নির্বাচনের কাজে যুক্ত সব কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার ও বুধবার সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিতে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল (VVPAT) প্রস্তুত কারক সংস্থা ইসিএল-র ইঞ্জিনিয়ার বিমল দাস হায়াদ্রাবাদ থেকে এসেছেন। শ্রী দাস জানায়, ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে আরও বেশি নিশ্চয়তা দেবে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল (VVPAT)। ভোটাররা ভোট দেবার পর ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা নিশ্চিত করতে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল থেকে একটি কাগজের স্লিপ আসবে। ভোটাররা কাকে ভোট দিয়েছে সেটা এই কাজগে দেখা যাবে। কিছুক্ষন পর স্লিপটি মেশন আবার নিয়ে নেবে।
জানাযায়, প্রথম দফায় ৮০টি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়েল মেশিন রাজ্যে এসেছে। এই মেশিন গুলো ৩টি জেলায় বিতরন করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*