বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর ৷৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে এম এল এ পাড়ায় অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এম এল এ পাড়ায় এই পরিবর্তন সমাবেশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, পিলাক জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত, বসু মগ, কেজরি মগ ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই পরিবর্তন সভায় রতন চক্রবর্তীর হাত ধরে সি পি আই (এম) এবং কংগ্রেস থেকে ১৫০ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরন করেনেন রতন চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।পদ্ম শিবিরে ১৫০ ভোটার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর ৷৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে এম এল এ পাড়ায় অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এম এল এ পাড়ায় এই পরিবর্তন সমাবেশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, পিলাক জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত, বসু মগ, কেজরি মগ ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই পরিবর্তন সভায় রতন চক্রবর্তীর হাত ধরে সি পি আই (এম) এবং কংগ্রেস থেকে ১৫০ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরন করেনেন রতন চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।