জাতীয় ডেস্ক ৷৷ হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জয়রাম ঠাকুর। আজ সিমলার ঐতিহাসিক রিডগে ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে জয়রাম ও ১০ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। ৫২ বছর বয়সি পাঁচবারের বিজেপি বিধায়ক জয়রামের এবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল না। কিন্তু বিজেপি-র মুখ্যমন্ত্রী প্রার্থী প্রেম কুমার ধূমল সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় জয়রাম মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন। বিজেপি এবার ৬৮ আসনের বিধানসভায় ৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে। জয়রাম বলেছেন, তাঁর সরকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়রাম ঠাকুর
জাতীয় ডেস্ক ৷৷ হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জয়রাম ঠাকুর। আজ সিমলার ঐতিহাসিক রিডগে ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে জয়রাম ও ১০ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। ৫২ বছর বয়সি পাঁচবারের বিজেপি বিধায়ক জয়রামের এবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল না। কিন্তু বিজেপি-র মুখ্যমন্ত্রী প্রার্থী প্রেম কুমার ধূমল সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় জয়রাম মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন। বিজেপি এবার ৬৮ আসনের বিধানসভায় ৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে। জয়রাম বলেছেন, তাঁর সরকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।