আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ রাজ্যে ক্রমবর্ধমান বেড়ে চলা অপরাধ জগতকে শক্ত হাতে মোকাবেলা করতে উদ্যোগী হচ্ছে রাজ্যের নতুন সরকার। রাজ্যের অপরাধ দমনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন সরকার। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠন সহ মোট ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের দিল্লী ও মুম্বাই পুলিশের মতো ত্রিপুরা পুলিশেও ক্রাই ব্রাঞ্চ গঠন করা হয়েছে। এছাড়াও সর্বশিক্ষায় নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা, অবৈধভাবে দখলকৃত সরকারী জমি উদ্ধার, গোটা এপ্রিল মাসকে বিদ্যুৎ স্বাশ্রয় মাস হিসেবে পালন করা এবং রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি বন্ধের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করার মতো ৫টি সিদ্ধান্ত নিয়েছে রাক্য সরকার। মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়।অপরাধ দমনে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত মন্ত্রীসভায়
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ রাজ্যে ক্রমবর্ধমান বেড়ে চলা অপরাধ জগতকে শক্ত হাতে মোকাবেলা করতে উদ্যোগী হচ্ছে রাজ্যের নতুন সরকার। রাজ্যের অপরাধ দমনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন সরকার। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠন সহ মোট ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের দিল্লী ও মুম্বাই পুলিশের মতো ত্রিপুরা পুলিশেও ক্রাই ব্রাঞ্চ গঠন করা হয়েছে। এছাড়াও সর্বশিক্ষায় নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা, অবৈধভাবে দখলকৃত সরকারী জমি উদ্ধার, গোটা এপ্রিল মাসকে বিদ্যুৎ স্বাশ্রয় মাস হিসেবে পালন করা এবং রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি বন্ধের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করার মতো ৫টি সিদ্ধান্ত নিয়েছে রাক্য সরকার। মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়।