গোপাল সিং, খোয়াই, ০৬ নভেম্বর || আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে খোয়াই জেলা কার্যালয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উপস্থিত ছিলেন খোয়াই জেলা প্রভারী তাপস মজুমদার, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস এবং মন্ডল সভাপতি অনুকূল দাস, প্রাক্তন জেলা সভাপতি বিনয় দেববর্মা, প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, জেলা কমিটির সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক সহ মনোনীত প্রার্থী, জেলা ও মন্ডল স্তরের নেতৃত্বগন।
