ফের জ্বালানি সংকট রাজ্যে

Petrolআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ ফের জ্বালানি সংকট দেখা দিল রাজ্যে। রাজ্যের অধিকাংশ পাম্পেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পে লাগিয়ে রাখা হচ্ছে ‘পেট্রোল নেই’ লেখা সাইনবোর্ড। গত দু’দিন ধরেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যান চালকদের। জ্বালানি তেলের অভাবে বেশ কিছু পেট্রোল পাম্পের বাইরে লেগে আছে বাইক, অটোরিকশা ও গাড়ির লম্বা লাইন। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। আসামের গৌহাটির তেল ডিপোতে শ্রমিক ধর্মঘটের জেরে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*