আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ রাজ্যের মোহনপুরের দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনির ১১ বছরের শিশু পূর্ণ বিশ্বাসের নৃশংস হত্যাকান্ডকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ ছিল তার দুটি কিডনি কেটে নিয়ে গেছে দুষ্কৃতিরা। কিন্তু বুধবার ময়না তদন্তের পর জানা গেছে, কিডনি সম্পূর্ণ অক্ষত রয়েছে। তার শরীর থেকে কোন অঙ্গহানি হয়নি।এদিকে বুধবার নিহত শিশুর বাড়িতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মূখ্যমন্ত্রী তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মূখ্যমন্ত্রী গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান।
