শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, কিডনি কেটে নেওয়ার অভিযোগ, আক্রান্ত পুলিশ

sdiআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ মোহনপুরের দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনিতে ১১ বছরের এক শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, অই এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র পূর্ণ বিশ্বাসকে মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাচ্ছিলনা পরিবারের লোকজন। অবশেষে রাত ৮টা নাগাদ জঙ্গলে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তার শরীরে প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে এবং তার দুটি কিডনি কেটে নিয়ে গেছে দুষ্কৃতিরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সিধাই থানার পুলিশ গেলে উত্তেজিত জনতা পুলিশের উপর আক্রমণ চালায়, ভাঙ্গা হয় পুলিশের গাড়ি। এতে গুরুতর আহত হয়েছেন ওসি সঞ্জিত সেন সহ বেশ কয়েকজন পুলিস কর্মী। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার খবর পেয়েও পুলিশ সময়মতো আসেনি। আহত পুলিশ কর্মীদের আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনা সামাল দিতে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বিধানসভা থেকেই এলাকায় ছুটে যান আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি এই ঘটনার ভীষণ উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, এই ঘটনা রাজ্যে প্রথম। এর পেছনে বড় একটি চক্র জড়িতে আছে। আইনমন্ত্রী বলেন, দোষীদের খুঁজে বেড় করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ময়নাতদন্তের জন্য ডাক্তারদের বিশেষ টিম গঠন করা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*