২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যে দুইজনের মরদেহ উদ্ধার

mdআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ রাজ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজার থানাধীন টাক্কাতুলশী এলাকা থেকে ১১ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, বাড়ির পাশের একটি বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জানা যায়, শিশুটি গত বুধবার থেকে নিখোঁজ ছিল।
অপর মরদেহটি উদ্ধার হয় কৈলাসহর থানাধীন কামরাঙ্গাতলী এলাকায়। শনিবার দুপুরে রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন কামরাঙ্গাতলী এলাকায় মনু নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*