রাজস্ব মন্ত্রীর উপস্থিতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

khwগোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই ৷৷ খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় খোয়াই জেলা শাসক রবীন্দ্র রিয়াং এর পৌরোহিত্যে এবং রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার উপস্থিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক প্রশান্ত দেববর্মা, পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার ২টি মহকুমার মহকুমা শাসক, ৬টি ব্লকের বি ডি ও, রাজস্ব দপ্তরের আধিকারিক, মৎস দপ্তরের আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজস্ব মন্ত্রী বলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে খোয়াই জেলায় কাঁচা শৌচাগার মুক্ত করা হবে। তাছারাও রাজ্যের গ্রাম ও শহরকে এবং রাজ্যবাসীকে উন্নয়নের উচু স্তরে নিয়ে যাওয়া হবে বলে আলোচনা করেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*