এরকম হাতে লেখা পোস্টারে ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে খোয়াইয়ের জাম্বুরা গ্রামে। জানা যায়, সোমবার রাতে কে বা কাহারা ঐ এলাকার বেশ কিছু বাড়ির গেইটে সাদা কাগজে হাতে লেখা এরকম পোস্টার লাগিয়ে দিয়ে যায়। পাশাপাশি ঐ পোস্টারের সঙ্গে একটি কাটা মুরগির মাথাও লাগানো ছিল বলে জানা যায়। মঙ্গলবার সকালে এলাকার মানুষ নিজেদের বাড়ির দরজায় এ ধরনের হুমকি ভরা পোস্টার দেখতে পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এলাকাবাসীর তরফে পুলিশকে জানানো হয় ঘটনাটি।

