গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারি ৷। খোয়াই চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন হয় বুধবার। ফিতা কেটে নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আই এম আর ইন্সেটিভ গ্রান্ট ফান্ট থেকে দশ শয্যা বিশিষ্ট এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরী করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ টাকা। রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা ওয়ার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই তুলাশিখর বিসিএ চেয়ারম্যান প্রদীপ দেববর্মা।