আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি ৷। রাজ্য সরকারের প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। সোমবার উত্তরপ্রদেশের গাজীয়াবাদ শহর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় গাজীয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, রাজ্যের পূর্ত দপ্তরের কাজে ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে গাজীয়াবাদ মুখ্য বিচারিক আদালতে তোলার হয়। বুধবার সকালে তাঁকে রাজ্যে আনা হবে বলে জানা যায়।