রাজধানীতে সি পি আই (এম)’র প্রতিবাদ মিছিল ও পথসভা

FB_IMG_1582047366238আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি ৷। সম্প্রতি দেশের বাজেটের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করে সি পি আই (এম) সদর মহকুমা কমিটি। এদিন রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস, সি পি আই (এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ। পরে রাজধানীর কামান চৌমুহনী এলাকায় এক পথসভা অনুষ্ঠিত করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*