আপডেট প্রতিনিধ, আগরতল, ১৩ মে || রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ১ জন। বুধবার ৬৫২ জন সাধারণ মানুষ এবং বি এস এফ জওয়ানদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন ধলাই জেলার আমবাসা বি এস এফ’র ৮৬নং ব্যাটেলিয়ানের আধিকারিক। রাজ্যে করোনা মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।
