হাটবার দিনেও শুনশান মুঙ্গিয়াকামি বাজার এলাকা

vlcsnap-error887সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ মে ৷। বর্তমানে চলছে লকডাউন এর তৃতীয় পর্বের শেষ মুহূর্ত। অপরদিকে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি এ ডি সি ভিলেজেও কডাউনের গভীর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। এই ব্লকের অধীনে চারটি ছোট বড় বাজার রয়েছে। এক প্রকার সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমিয়েছে। অপরদিকে মুঙ্গিয়াকামি বাজার এলাকায় হাটবার ছাড়া একপ্রকার শুনশান বললেই চলে। নেই জনসংযোগ নেই জনসাধারণের চলাচল। স্তব্ধ বিভিন্ন অফিস আদালত গুলি। লকডাউনের ফলে বিভিন্ন দপ্তরে যেমন কর্মী সল্পতা দেখা দিচ্ছে তেমনি দূর-দূরান্ত থেকে যারা রেশন সামগ্রী ঘরে তোলেন তাদেরও দেখা দিচ্ছে একপ্রকার বিপত্তি। যদিও প্রত্যন্ত অঞ্চল গুলোতে যেখানে রেশনিং ব্যবস্থা এখনো পৌঁছতে পারিনি। সংবাদ মাধ্যমের সংবাদের ভিত্তিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই সকল এলাকায় রেশন সামগ্রী পৌঁছে দেওয়ারও ব্যবস্থা হয়েছে বলে জানান, মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা। তিনি আরো জানান, যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সেখানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে মুঙ্গিয়াকামি ব্লকেরপক্ষ থেকে। লকডাউন এর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং মুখে মাস্ক ব্যবহার করার জন্য মুঙ্গিয়াকামি ব্লকের কন্ট্রোল রুমের পক্ষ থেকে মাইক যুগে বারবার জনসাধারণের কাছে বলা হচ্ছে। আর যাই হোক প্রশাসনের সচেতনতা মূলক কর্মসূচি ও সংবাদমাধ্যমের বিভিন্ন সংবাদের ভিত্তিতে কিছুটা হলেও ওই প্রত্যন্ত এলাকার মানুষজন সচেতন হয়েছে

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*