আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷। রাজ্যের কর্মরত সাংবাদিকদের জন্য মাস্ক ও স্যানিটাইজর সরবরাহ করলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা বডি বিল্ডারস এসোসিয়েশনের রাজ্য সম্পাদক তনয় দাস৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই সুরক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের হাতে৷ এদিন সকালে মন্ত্রীর কৃষ্ণনগরস্থিত বাসভবনে সাংবাদিক প্রতিনিধিদলের হাতে এই সুরক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়েছে৷ এসোসিয়েশনের তরফে মাস্ক ও স্যানিটাইজরগুলি বিলি করা হবে রাজ্যের সব কয়টি মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে৷ ক্রীড়া সংগঠক তনয় দাসের এই উদ্যোগের প্রশংসা করেছেন মন্ত্রী রতন লাল নাথ৷ রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন তিনি৷সাংবাদিকদের জন্য সুরক্ষা সামগ্রি প্রদান
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷। রাজ্যের কর্মরত সাংবাদিকদের জন্য মাস্ক ও স্যানিটাইজর সরবরাহ করলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা বডি বিল্ডারস এসোসিয়েশনের রাজ্য সম্পাদক তনয় দাস৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই সুরক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের হাতে৷ এদিন সকালে মন্ত্রীর কৃষ্ণনগরস্থিত বাসভবনে সাংবাদিক প্রতিনিধিদলের হাতে এই সুরক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়েছে৷ এসোসিয়েশনের তরফে মাস্ক ও স্যানিটাইজরগুলি বিলি করা হবে রাজ্যের সব কয়টি মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে৷ ক্রীড়া সংগঠক তনয় দাসের এই উদ্যোগের প্রশংসা করেছেন মন্ত্রী রতন লাল নাথ৷ রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন তিনি৷